কলকাতা ; ৩ মার্চ : হোলির কারণে কলকাতার মেট্রো রেলওয়ে বুধবার, ৪ মার্চ সংশোধিত পরিষেবা পরিচালনা করবে।
ব্লু লাইনে
মেট্রো ২৭২টি পরিষেবার পরিবর্তে ১৯৪টি পরিষেবা পরিচালনা করবে।
প্রথম পরিষেবা এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
এছাড়াও, ঐদিন ইডেন গার্ডেনে অনুষ্ঠিত আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ, ২০২৬ সেমিফাইনাল ম্যাচের পরে এসপ্ল্যানেড স্টেশন থেকে কয়েকটি বিশেষ মেট্রো পরিষেবা পরিচালনা করা হবে।
এই বিশেষ মেট্রো পরিষেবাগুলি ব্লু লাইনের এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড-শহীদ ক্ষুদিরাম রুটের মধ্যে পরিচালিত হবে। উভয় পরিষেবাই এসপ্ল্যানেড থেকে রাত ১১:১৫ টায় ছেড়ে যাবে। ট্রেনগুলি পথে সমস্ত স্টেশনে থামবে।
এই বিশেষ পরিষেবাগুলির জন্য কেবল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে।
গ্রিন লাইনে
মেট্রো ২২৮টি পরিষেবার পরিবর্তে ১৮৬টি পরিষেবা চালাবে।
প্রথম পরিষেবা এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
ইয়েলো লাইনে
মেট্রো ১২০টি পরিষেবার পরিবর্তে ৯২টি পরিষেবা চালাবে।
প্রথম পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
শেষ পরিষেবা: –
নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রাত ৮:৫৮ মিনিটে
জয় হিন্দ বিমানবন্দর থেকে রাত ৯:১৮ মিনিটে
সেদিন অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।
