ওয়েব ডেস্ক; ৪ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক পোস্টে বিশ্ব বন্যপ্রাণ দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন এবং এই গ্রহের জীববৈচিত্র্য রক্ষায় তাঁর অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন। ভারতে সাংস্কৃতিক পরম্পরার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন,
আমাদের ধর্মগ্রন্থগুলিতে সমস্ত জীবের কল্যাণের উল্লেখ রয়েছে এবং বন্যপ্রাণের প্রতি আমাদের সংবেদনশীলতাকে জাগ্রত করে।
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বিশ্ব বন্যপ্রাণ দিবস উপলক্ষে এক্স-এ এক বার্তায় বলেছেন, “আমাদের যা কিছু রয়েছে, আমরা শুধুমাত্র সেগুলির সংরক্ষণেরই অঙ্গীকার করছি না, সেই সঙ্গে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ প্রাণীদের রক্ষা করছি।
প্রতি বছর ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণ দিবস উদযাপিত হয়। বন্যপ্রাণ রক্ষায় আমাদের যৌথ অঙ্গীকারের বার্তা এই দিনটিতে তুলে ধরা হয়।
