শুভাবরি ওয়েব ডেস্ক, ৭ মার্চ, কলকাতা:
আজ দুপুরে বি জে এম এম যাদবপুর সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা জেলা যৌথভাবে প্রাক্তন ওসি অমিতাভপুর চক্রবর্ত্তী দ্বারা একজন মহিলা সিভিক ভলান্টিয়ারের কথিত শ্লীলতাহানির বিরুদ্ধে যাদবপুর থানার সামনে একটি প্রতিবাদ বিক্ষোভ করে।

উপস্থিত ছিলেন গোবিন্দ দাস, বিজেপি আহ্বায়ক, যাদবপুর, রাজা মানশ ভট্টাচার্য মিডিয়া ইনচার্জ, দিতিয়া কৌর, মৌমিতা দাস, কৃষ্ণ সরকার প্রমুখ।

এই ঘটনার নিন্দা করে অভিযোগ করা হয়েছে, প্রাক্তন ওসি অমিতাভ চক্রবর্তী যাদবপুর থানার একজন মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি করেছেন। অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তার এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।