শুভাবরি ওয়েব ডেস্ক, ৯ মার্চ, কলকাতা:
আজ বঙ্গীয় ইমাম পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, তারা যেন ইরান, আমেরিকা এবং ইসরাইল কারোর পক্ষেই না থাকে। কোনভাবেই ইসরাইল এবং আমেরিকাকে সমর্থন করা যাবে না। বরং সরকার যেন কূটনৈতিক পদ্ধতিতে যুদ্ধ বন্ধ করার প্রয়াস চালিয়ে যান।

সংগঠনের সাধারণ সম্পাদক রহিসউদ্দিন পুরকায়স্থ সরকারকে অনুরোধ জানিয়েছেন, ভারত এবং ভারতের কোনো নাগরিক এই যুদ্ধের প্রেক্ষিতে যেন ক্ষতিগ্রস্ত না হয় তার চেষ্টা সরকারকে চালিয়ে যেতে হবে।