শুভাবরি ওয়েব ডেস্ক, ১১ মার্চ, কলকাতা:
আজ দুপুরে বিজেপি এসসি মোর্চা ফ্রি স্কুল স্ট্রিট থেকে নিউ মার্কেট হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত দক্ষিণ কলকাতা বিজেপি এস সি মোর্চার সভাপতি কালি খটিকের নেতৃত্বে মিছিল করে পথ অবরোধ করে। তারা দাবি করে ত্রিলোকেশ ঢালী নামে একজন এসসি মোর্চা নেতাকে তৃণমূলের কিছু দুষ্কৃতী গুলি করে হত্যা করেছে। উল্লেখ্য পূর্বে কালি খটিক সাগর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন।

মিছিলটি ডোরিনা ক্রসিংয়ের মাঝখানে বসে গুলি চালানোর বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে টায়ার জ্বালায় এবং পথ অবরোধ করে।

কালি খটিক বলেন, হঠাৎ একদল দুষ্কৃতী বাইকে এসে গুলি চালায়। তিনি অভিযোগ করেন, এই সরকারের অধীনে কেউ নিরাপদ নয়। এই পথ অবরোধ কিছুক্ষণ থাকার পরে বিকেল চারটে নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়।