শুভাবরি ওয়েব ডেস্ক, ১৫ মার্চ, কলকাতা: মানুষ মারা গেলে যাদের পাশে কেউই থাকে না অথবা যাদের জনবল কম সেই সব হিন্দু পরিবারের কাছে একটি বিশ্বাসযোগ্য জায়গা হচ্ছে হিন্দু সৎকার সমিতি।
গতকাল মহাবোধী সোসাইটি হলে এই হিন্দু সৎকার সমিতির বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠান হলো। ১৯৩৩ সালের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান সমাজের কাজে নিয়োজিত। সাধারণ সদস্য প্রায় ৬৫ জন উপস্থিত ছিলেন।
মঞ্চে উপস্থিত ব্যক্তিত্ব বাঁ দিক থেকে চন্দন ঘোষ, অঞ্জন ব্যানার্জী, সন্দীপ মুখার্জি, শম্ভু নাথ গাঙ্গুলী, সঞ্জয় বক্সী, সব্যসাচী ঘোষ, সঞ্জয় রায়, মহেশ শর্মা, অলোক দে, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।
ব্যাপারটা অদ্ভুত হলেও এটাই সত্যি যে মানুষের শেষ গন্তব্যস্থল শ্মশানঘাট অথবা কবরস্থান। আর সেই গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার মতো মহৎ কাজ যে সমস্ত সংস্থাগুলো করে থাকেন তাদের কথাই আমরা জানতে পারলাম।