শুভাবরি ওয়েব ডেস্ক, ১৫ মার্চ, কলকাতা:
ভারতের নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা) এবং কলকাতা পুলিশ কমিশনারকে তাঁদের পদ থেকে সরিয়ে দিলেন ভারতের নির্বাচন কমিশন পুলিশ মহাপরিচালক (ডিজি), অতিরিক্ত মহাপরিচালক (আইনশৃঙ্খলা) এবং কলকাতা পুলিশ কমিশনারকে তাঁদের পদ থেকে সরিয়ে দিয়েছে। গতকাল নির্বাচনের দিন ঘোষণা করার পরে রাজ্য পুলিশে এই রদ বদল তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সিদ্ধ নাথ গুপ্তকে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ করা হয়েছে। অজয় রানাডে এডিজি (আইনশৃঙ্খলা)-এর দায়িত্ব গ্রহণ করবেন এবং অজয় নন্দকে কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।