ওয়েব ডেস্ক; ২২ মার্চ : ব্যাঙ্ক অফ বরোদা ঘোষণা করেছে যে, তারা প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY)-এর আওতাভুক্ত এবং যাচাইকৃত মহিলা স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্যদের জন্য UPI-এর মাধ্যমে ‘ক্রেডিট লাইন’-এর ওপর ভিত্তি করে একটি ওভারড্রাফট (OD) সুবিধা চালু করেছে। এর মাধ্যমে ব্যাংকটি দেশের প্রথম ব্যাংক হিসেবে এই অভিনব ডিজিটাল ঋণ ব্যবস্থাকে কার্যকর করার কৃতিত্ব অর্জন করেছে। এই উদ্যোগটি সংশ্লিষ্ট সদস্যদের জন্য ৫,০০০ টাকার ওভারড্রাফট সুবিধাটি ডিজিটাল মাধ্যমে অত্যন্ত সহজ ও নির্বিঘ্ন করে তোলে; যা আর্থিক অন্তর্ভুক্তি এবং নারীদের নেতৃত্বে পরিচালিত অর্থনৈতিক ক্ষমতায়নকে আরও সুদৃঢ় করে।
স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মহিলা সদস্যদের জন্য UPI-এর মাধ্যমে ‘ক্রেডিট লাইন’ সুবিধা প্রদানের এই প্রকল্পটি উদ্বোধন করেন মাননীয় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। হায়দ্রাবাদে অনুষ্ঠিত গ্রামোন্নয়ন কর্মসূচির ২৫তম কেন্দ্রীয় সমন্বয় কমিটির (CLCC) বৈঠকে তিনি এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন।
