কলকাতা, মার্চ ২৯ : রাজ্যে তিনটে নতুন শোরুম উদ্বোধন করল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। ভিআইপি রোড, শ্রীরামপুর, কাঁচরাপাড়ায় মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের গয়নার সম্ভার আরও বেশি মানুষের নাগালে এসে গেল। এছাড়া সিটি অফ জয় তো আছেই। এই নিয়ে রাজ্যে ১০ টি শোরুম।

এই রাজ্যের অষ্টম স্টোর হল শ্রীরামপুরের শোরুম। এর উদ্বোধন হল ২৭ মার্চ। ২৮ মার্চ লঞ্চ হল নবম ও দশম আউটলেট, কাঁচরাপাড়া ও ভিআইপি রোড শোরুম। তিনটে শোরুমেরই উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী এবং পশ্চিমবঙ্গে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রুক্মিণী মৈত্র। এছাড়াও উপস্থিত ছিলেন মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিনিয়র লিডার। তাঁদের মধ্যে ছিলেন অমিত রাউত, বিজনেস হেড – ইস্ট রিজিয়ন এবং তহসিল আহমেদ, রিজিওনাল হেড – ইস্ট রিজিয়ন।