ওয়েব ডেস্ক; ১ এপ্রিল : কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)-এ নির্মিত সর্বশেষ সমীক্ষা জাহাজ ‘সংশোধক’কে ৩০ মার্চ ভারতীয় নৌ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
এই জাহাজটি উপকূল এলাকা, গভীরজল এবং বন্দরগুলিতে সমীক্ষা চালাতে সক্ষম। এই জাহাজের কাজ হল প্রতিরক্ষা এবং অসামরিক ক্ষেত্রের জন্য সামুদ্রিক ও ভৌগোলিক তথ্য সংগ্রহ করা। সংশোধক আত্মনির্ভর ভারতের যাত্রাপথে এক বড় সাফল্য।
৩০ অক্টোবর ২০১৮-তে এই ধরনের চারটি জাহাজ তৈরির চুক্তি হয়েছিল। ৬ নভেম্বর ২০২৫ সালের মধ্যে আগের তিনটি জাহাজের নির্মাণ কাজ শেষ করা হয়। এবার চতুর্থটিও নৌ সেনার হাতে তুলে দেওয়া হল।
