শুভাবরি ওয়েব ডেস্ক, ২ এপ্রিল, কলকাতা:
আজ শুভেন্দু অধিকারীর মনোনয়নের মিছিল ঘিরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থক দের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তা আগে থেকেই পুলিশ ব্যারিকেড করে রেখেছিল। তথাপি তৃণমূল সমর্থকরা ব্যারিকেলের ভেতর থেকে দলের পতাকা নিয়ে হাজির হয়। ঠিক তার পাশে ব্যারিকেডের বাইরে একজন সমর্থক দলের পতাকা নিয়ে দাড়িয়ে পড়েন। গৃহমন্ত্রী মুখ্যমন্ত্রী বাড়ির সামনের ব্রিজের আগে পরিবর্তনের রথ থেকে নেমে গাড়িতে নমিনেশন করানোর জন্য রওনা দেন।
তার ঠিক পরেই কালীঘাট মন্দিরের গেটের সামনে অর্থাৎ মুখ্যমন্ত্রী বাড়ির রাস্তার বিপরীতে যে গেট রয়েছে সেখানে তৃণমূল এবং বিজেপি সমর্থকরা তীব্র বিতর্কে জড়িয়ে পড়ে। অবশ্য কর্তব্যরত কলকাতা পুলিশের অফিসাররা বিষয়টিকে সামলে নেন। অন্যদিকে, মিছিল চলাকালীন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তা থেকে মাইকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের গান চালানো হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি সমর্থকদের প্রতিক্রিয়া, তাহলে কি তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে যে ভবানীপুর আসানটি তারা হেরে যাবে এবং আগামী বিধানসভায় চালকের আসনে বিজেপি বসবে? এই সমস্ত উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে মে মাস অবধি।
