শুভাবরি ওয়েব ডেস্ক, ২ এপ্রিল, কলকাতা:
কলকাতার হাজরা মোড় থেকে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে আজ বিরোধী অভিনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য নমিনেশনে দাখিল করলেন।
এই শুভযাত্রার কারণে আজ সকালে হাজরা মোড় থেকে কালিঘাট মন্দির গেট অবধি সমস্ত রাস্তাটি একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছিল। আজ ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং ভবানীপুর অঞ্চলের মানুষ যারা তাদের বাসস্থান থেকে শুভেচ্ছা জানিয়েছেন সেটি নিঃসন্দেহে উল্লেখযোগ্য। উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ শুধুমাত্র এই নমিনেশন প্রক্রিয়ার জন্যই কলকাতায় এসেছিলেন।
শোভাযাত্রা চলাকালীন দেখা যায় আশেপাশের বাড়ির বারান্দা থেকে মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে। পথের পাশে দাড়িয়ে থাকা মানুষের উৎসাহও ছিল লক্ষ্য করার মতো।
উপস্থিত অরাজনৈতিক মানুষদের মতামত, এই উৎসাহ ও উদ্দিপনা কি পরিবর্তনের ইঙ্গিত, নাকি শুধুই গৃহমন্ত্রীকে দেখার আগ্রহ?
