ওয়েব ডেস্ক; ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের আবহে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে যাতে কোন ব্যাঘাত না ঘটে, তার জন্য সরকার ৩০ জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর সীমাশুল্ক মকুব করেছে। দেশীয় শিল্প সংস্থার ওপর যাতে কোন প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতেই সাময়িক এই ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

এর ফলে, বিশ্ব বাজারে সংশ্লিষ্ট সামগ্রীগুলির মূল্যবৃদ্ধির ফলে যে সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যা থেকে দেশীয় শিল্প সংস্থাগুলি খানিকটা সুবিধা পাবে। মূলত প্লাস্টিক, প্যাকেজিং শিল্প, বস্ত্র শিল্প, ওষুধ শিল্প, রসায়নিক শিল্প, গাড়ির যন্ত্রাংশ নির্মাণ ও অন্যান্য উৎপাদন ভিত্তিক শিল্প সংস্থার সুবিধার্থেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।