ওয়েব ডেস্ক; ৬ এপ্রিল : রাজ্যসভার চেয়ারম্যান সি.পি. রাধাকৃষ্ণন এদিন রাজ্যসভা কক্ষে নবনির্বাচিত/ পুনর্নিবাচিত ১৯ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এই সদস্যদের মধ্যে রয়েছেন – রামদাস বান্দু আঠাওয়ালে, মায়া চিন্তামন ইভনাতে, শরদচন্দ্র পাওয়ার, রামরাও সখারাম ওয়াদকুটে, ড. জ্যোতি নাগনাথ ওয়াঘমারে, ক্রিস্টোফার মানিকম, ড. আনবুমণি রামাদোস, কনস্টানডাইন রবীন্দ্রন, এল. কে. সুধীশ, ড. এম. থাম্বিদুরাই, তিরুচি শিবা, বাবুল সুপ্রিয় বড়াল, ড. মেনকা গুরুস্বামী, রাজীব কুমার, কুমারী রুক্মিণী মল্লিক, বিশ্বজিৎ সিনহা, সন্তৃপ্ত মিশ্র, দিলীপ কুমার রায় এবং মনমোহন সামল।
তিনজন সদস্য মারাঠি ভাষায়, দুজন হিন্দিতে, ৬ জন তামিল ভাষায়, একজন ইংরেজিতে চার জন বাংলায় এবং তিনজন ওড়িয়া ভাষায় শপথ গ্রহণ করেন।
এই সদস্যদের মধ্যে পাঁচ জন মহারাষ্ট্র রাজ্য থেকে, ছয় জন তামিলনাড়ু থেকে, পাঁচ জন পশ্চিমবঙ্গ থেকে এবং তিনজন ওড়িশা থেকে রাজ্যসভার সদস্য হয়েছেন।
সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম, রাজ্যসভার মহাসচিব পি. সি. মোদী এবং সচিবালয়ের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
