ওয়েব ডেস্ক; ৭ এপ্রিল : টেলিনিয়ন্ত্রক কর্তৃপক্ষ (টিআরএআই) পশ্চিমবঙ্গ লাইসেন্সড সার্ভিস এরিয়া (এলএসএ) এর আওতায় বিস্তীর্ণ অঞ্চলের নেটওয়ার্কের গুণমান খতিয়ে দেখার ড্রাইভ টেস্টের ফল প্রকাশ করেছে। এবছর ফেব্রুয়ারীতে এই পরীক্ষণের আওতায় ছিল উত্তর ২৪ পরগণা এবং নদিয়া ও সন্নিহিত অঞ্চল, ১২ নম্বর জাতীয় মহাসড়কের বারাসত থেকে রায়গঞ্জ, হাওড়া – বর্ধমান রেলপথ (ভায়া ব্যান্ডেল) বরাবর এলাকা। টিআরএআই-এর কলকাতা আঞ্চলিক দফতরের নজরদারিতে হওয়া এই সমীক্ষায় নগর অঞ্চল, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে এমন এলাকা, বাণিজ্য অঞ্চল, আবাসিক অঞ্চলে নেটওয়ার্কের গুণমান পরীক্ষা করার পাশাপাশি রেল যাত্রীরা এই পরিষেবা কতটা পাচ্ছেন তাও খতিয়ে দেখা হয়। বিভিন্ন টেলিপরিষেবা সংস্থার নেটওয়ার্ক নিয়ে আলাদাভাবে পরীক্ষা করা হয়।

১০ থেকে ২১ ফেব্রুয়ারী টিআরএআই-এর বিভিন্ন দল শহরাঞ্চলের ৪৩৬.৩ কিলোমিটার এলাকা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে এমন ২৮ টি কেন্দ্রের পাশাপাশি সড়ক ও রেলপথ বরাবর সমীক্ষা চালায়।

যেবিষয়গুলিতে গুরুত্বদেওয়া হয়েছে সেগুলি হল কল ড্রপের প্রবণতা, টেলিফোন সংযোগের সময় ব্যবধান, গ্রাহক অপর প্রান্ত থেকে কতটা ভালোভাবেকথা শুনতে পাচ্ছেন ইত্যাদি। এর পাশাপাশি ডেটা আপলোড ও ডাউনলোড কতটা সুষ্ঠুভাবে হচ্ছে তাও দেখেছেন সমীক্ষকরা।

তাঁরা যেসব জায়গায় সমীক্ষা চালিয়েছেন তার মধ্যে রয়েছে হাবরা, শেরপুর মোড়, বাগজোলা, বেড়াচাঁপা, হাড়োয়া, মিনাখাঁ, ন্যাজাট, হাসনাবাদ, বসিরহাট, বনগাঁ, চাকদা, রাণাঘাট, মায়াপুর ইত্যাদি।