কলকাতা, ১০ এপ্রিল : মণিপাল হাসপাতাল গ্রুপের অন্তর্গত মণিপাল হাসপাতাল ইএম বাইপাস তাদের ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ ডিসঅর্ডার্স অ্যান্ড লিভার কেয়ার সেন্টার শুরু করেছে। উন্নত গ্যাস্ট্রো ও লিভার কেয়ারের জন্য একটি সমন্বিত কেন্দ্র হিসেবে গড়ে তোলা এই ইনস্টিটিউট অত্যাধুনিক ডায়াগনস্টিক সুবিধা, বিশেষজ্ঞ-নেতৃত্বাধীন মাল্টিডিসিপ্লিনারি কেয়ার এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট পরিষেবা-সহ জটিল চিকিৎসা একত্রে একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে প্রদান করবে। রোগীকেন্দ্রিক নিরবচ্ছিন্ন পরিষেবার উপর জোর দিয়ে, এই কেন্দ্রটি লিভার ও পাচনতন্ত্রের রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায় নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের শীর্ষ নেতৃত্ব ও বিশিষ্ট চিকিৎসকরা, যাঁদের মধ্যে ছিলেন ডা. সুমন্ত দে, সিনিয়র কনসালট্যান্ট ও এইচওডি – রোবোটিক, অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক, ব্যারিয়াট্রিক অ্যান্ড গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জারি, মণিপাল হাসপাতাল ইএম বাইপাস; ডা. জয়ন্ত রেড্ডি, লিড কনসালট সার্জন ও হেড – ডিপার্টমেন্ট অফ এইচ পি বি সার্জারি, মাল্টি-অর্গান অ্যাবডোমিনাল ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড হেপাটোলজি, মণিপাল হসপিটালস, বেঙ্গালুরু; ডা. সঞ্জয় বসু, সিনিয়র কনসালট্যান্ট – গ্যাস্ট্রোএন্টারোলজি, মণিপাল হাসপাতাল মুকুন্দপুর; ডা. শুভায়ু বন্দ্যোপাধ্যায়, কনসালট্যান্ট – জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক জিআই অ্যান্ড অনকোলজি সার্জারি, মণিপাল হাসপাতাল মুকুন্দপুর ও ঢাকুরিয়া; ডা. প্রদীপ্ত কুমার শেঠী, ডিরেক্টর অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, মণিপাল হাসপাতাল ইএম বাইপাস ও মুকুন্দপুর ক্লাস্টার; ডা. অয়নাভ দেবগুপ্ত, রিজিওনাল ডিরেক্টর, মণিপাল হসপিটালস ইস্ট; ডা. শঙ্কর চন্দ্রাপ্পা, রিজিওনাল হেড ক্লিনিশিয়ান এনগেজমেন্ট অ্যান্ড মেডিক্যাল সার্ভিসেস, মণিপাল হসপিটালস ইস্ট; ডা. সুগতা চক্রবর্তী, রিজিওনাল হেড – মেডিক্যাল সার্ভিসেস, মণিপাল হসপিটালস ইস্ট; এবং মি. কোমল দাশোরা, ক্লাস্টার ডিরেক্টর – মণিপাল হসপিটালস (মুকুন্দপুর ক্লাস্টার)। তাঁরা সম্মিলিতভাবে জটিল লিভার ও পাচনতন্ত্রের রোগ মোকাবিলায় বিশেষায়িত ও সমন্বিত চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন।
এই ইনস্টিটিউটটি একটি পূর্ণাঙ্গ, রোগীকেন্দ্রিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে প্রাথমিক রোগ নির্ণয় ও প্রতিরোধমূলক স্ক্রিনিং থেকে শুরু করে উন্নত চিকিৎসা, লিভার ট্রান্সপ্ল্যান্ট পরিষেবা এবং জটিল সার্জিকাল হস্তক্ষেপ—সবই এক ছাদের নিচে উপলব্ধ।
অত্যাধুনিক প্রযুক্তি ও ক্লিনিক্যাল দক্ষতার সমন্বয়ে এখানে ফ্যাটি লিভার ডিজিজ, হেপাটাইটিস, সিরোসিস, লিভার ক্যানসার, প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যানসারসহ বিভিন্ন রোগের চিকিৎসা করা হবে। উন্নত এন্ডোস্কোপি স্যুট, মিনিমালি ইনভেসিভ ও রোবোটিক সার্জারি সুবিধা এবং নিবেদিত লিভার কেয়ার ইউনিটের পাশাপাশি এখানে রয়েছে একটি শক্তিশালী লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম, যা শেষ পর্যায়ের লিভার রোগ, আকস্মিক লিভার ফেইলিউর এবং নির্দিষ্ট লিভার ক্যানসারের রোগীদের জীবনরক্ষাকারী চিকিৎসা প্রদান করবে। পাশাপাশি, জীবনযাপন ব্যবস্থাপনা, পুষ্টি পরামর্শ এবং দীর্ঘমেয়াদি রোগী পর্যবেক্ষণের মাধ্যমে সমগ্রিক পুনরুদ্ধারের উপরও জোর দেওয়া হবে। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হেপাটোলজিস্ট, ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ, জিআই সার্জন, অনকোলজিস্ট, রেডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত দল রোগীভিত্তিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করবে।
