ওয়েব ডেস্ক; ১৬ এপ্রিল : দেশজুড়ে তাপমাত্রা যখন ক্রমশ ঊর্ধ্বমুখী, ডাবর ইন্ডিয়া লিমিটেড তাদের ‘রিয়েল অ্যাক্টিভ কোকোনাট ওয়াটার’ কে এই গ্রীষ্মে সতেজকারক হাইড্রেশনের জন্য নিখুঁত প্রাকৃতিক সমাধান হিসেবে তুলে ধরছে, যাতে কোনো অতিরিক্ত চিনি নেই। প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটে ভরপুর এবং সর্বোৎকৃষ্ট নারকেল থেকে সংগৃহীত, রিয়েল অ্যাক্টিভ কোকোনাট ওয়াটার সতেজকারী হাইড্রেশনের জন্য চিনিযুক্ত কার্বনেটেড পানীয়ের একটি ফ্যাটমুক্ত ও স্বল্প-ক্যালোরি বিকল্প হিসেবে নিজেকে উপস্থাপন করে।

মায়াঙ্ক কুমার, ভাইস প্রেসিডেন্ট – মার্কেটিং, ডাবর ইন্ডিয়া লিমিটেড, বলেন, “রিয়েল অ্যাক্টিভ কোকোনাট ওয়াটার হলো গ্রীষ্মকালের এক আদর্শ সঙ্গী; এটি প্রাকৃতিকভাবেই শরীরে ইলেকট্রোলাইটের মাত্রা বাড়িয়ে ক্লান্তি দূর করতে এবং শরীরের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। এতে কোনো অতিরিক্ত চিনি নেই, যা আপনাকে নিশ্চিন্তে শরীরকে আর্দ্র রাখার অভিজ্ঞতা দেয়। এর সহজাত শীতলীকরণ গুণাবলি হজমে সহায়তা করার মাধ্যমে এবং ত্বককে আর্দ্র ও সুস্থ রাখার মাধ্যমে গ্রীষ্মকালীন সুস্বাস্থ্য নিশ্চিত করে। সর্বাধিক সুবিধার জন্য এখন নতুনভাবে ডিজাইন করা আমাদের বিভিন্ন আকারের প্যাকগুলো নিশ্চিত করে যে, ব্যস্ত গ্রাহকদের জন্য এই সতেজ ও স্বাস্থ্যকর অভ্যাসটি যেকোনো সময় এবং যেকোনো জায়গায় সহজলভ্য হবে।

মিস মনীষা পরাশর, জিএম মার্কেটিং – ফুডস, ডাবর ইন্ডিয়া লিমিটেড, বলেন, “গ্রীষ্মের তীব্র দাবদাহের সময়, অধিকাংশ মানুষই চিনিযুক্ত কার্বনেটেড পানীয়ের দিকে ঝুঁকে পড়েন অথচ তারা হয়তো জানেনই না যে, এই পানীয়ের প্রতিটি গ্লাসে ৫ কিউৱস অতিরিক্ত চিনি মেশানো থাকে। ‘রিয়েল অ্যাক্টিভ কোকোনাট ওয়াটার’ কোনো রকম অতিরিক্ত চিনি ছাড়াই শরীরকে সতেজ ও আর্দ্র রাখতে সহায়তা করে। ‘রিয়েল অ্যাক্টিভ কোকোনাট ওয়াটার’ ১০০ শতাংশ খাঁটি ডাবের পানির গুণাগুণ নিশ্চিত করে এবং এতে প্রাকৃতিকভাবেই প্রয়োজনীয় ইলেকট্রোলাইট বিদ্যমান থাকে। আমরা ভোক্তাদের এমন একটি সুবিধাজনক, স্বাস্থ্যসম্মত এবং ১০০ শতাংশ প্রাকৃতিক পানীয়ের অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের অ্যাক্টিভ লাইফস্টাইলের সাথে নিবিড়ভাবে মিশে যায়, তা তারা জিমে থাকুন, অফিসে থাকুন কিংবা ভ্রমণে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *