ওয়েব ডেস্ক; ২২ এপ্রিল : ভারতের নির্বাচন আয়োগ আসাম, কেরল, পুদুচেরী, তামিলনাডু, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং উপ-নির্বাচনসমূহের ঘোষণা করে ১৫ মার্চ। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আদর্শ আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন আয়োগ ইতিমধ্যেই এইসব রাজ্যগুলির মুখ্যসচিব, সিইও, রাজ্য পুলিশের মহানির্দেশক এবং পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে বেশ কয়েক দফায় পর্যালোচনা বৈঠক করেছে। আইন প্রণয়নকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে নির্বাচন হিংসা ও প্ররোচনামুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই লক্ষ্য পূরণে তামিলনাডু ও পশ্চিমবঙ্গে মোট ৫ হাজার ১১টি ফ্লাইং স্কোয়াড টিম মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ২ হাজার ৭২৮টি এবং তামিলনাডু’তে ২ হাজার ২৮৩টি। বিভিন্ন স্থানে নাকা চেকিং – এর জন্য ৫৩৬৩টি স্ট্যাটিক সার্ভিলেন্স টিম মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৩ হাজার ১৪২ এবং তামিলনাদু’তে ২ হাজার ২২১টি।

২২ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে বাজেয়াপ্ত নগদের পরিমাণ ২৭ কোটি ৪৮ লক্ষ টাকা। তামিলনাডু’তে ১০০ কোটি ১৯ লক্ষ টাকা। পশ্চিমবঙ্গে মদ আটক করা হয়েছে ৩৯৩১৪৬৩ লিটার এবং তামিলনাডু’তে ১১৭৭১৩ লিটার।

কমিশনের পক্ষ থেকে আইন প্রণয়নকারী সংস্থাগুলিকে তল্লাশি ও নজরদারির সময় অকারণে সাধারণ নাগরিকরা যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। কোনোরকম অভিযোগের নিষ্পত্তিতে ডিস্ট্রিক গ্রিভান্স কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের ক্ষেত্রে নাগরিক বা রাজনৈতিক দলগুলি অভিযোগ জানাতে ইসিআই নেটে সি ভিজিল মডিউল ব্যবহার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *