ওয়েব ডেস্ক; ২৩ এপ্রিল : জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম (এনএফডিসি) তাদের সর্বশেষ মালায়লম ছবি আচ্চাপাস অ্যালবামের কোচি’তে ২১ এপ্রিল প্রথম প্রদর্শনীর আয়োজন করে। ছবিটি জাতীয়স্তরে ২৪ এপ্রিল প্রদর্শিত হওয়ার আগেই মহাকলেবরে তারকাখচিত এই প্রথম প্রদর্শনীতে নেতৃত্ব দেন এনএফডিসি’র ম্যানেজিং ডিরেক্টর প্রকাশ মাদ্দাম, জেনারেল ম্যানেজার (পি অ্যান্ড ডি) তরুণ তারেজা এবং চলচ্চিত্র জগতের অনেক বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকাশ মাদ্দাম বলেন, আচ্চাপাস অ্যালবাম মৌলিক চলচ্চিত্র কন্ঠকে তুলে ধরতে আমাদের লক্ষ্যের এক সাক্ষ্য-স্বরূপ। কল্পিত সময়পথের পরিক্রমার সঙ্গে গভীর প্রজন্মগত আবেগকে মিশিয়ে এই চলচ্চিত্র সমস্ত বয়সের দর্শকের মন জয় করতে পেরেছে। অর্থপূর্ণ চলচ্চিত্রকে যাবতীয় সহায়তা প্রদানে এনএফডিসি দায়বদ্ধ বলে তিনি জানান। ভারতীয় চিন্তার গভীরে লালিত আকর্ষণীয় গল্প-নির্ভর সিনেমাকে সবসময় সাহায্য করা হবে বলে তিনি জানান। বিশ্ব মঞ্চে ভারতের সমৃদ্ধ বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরাই এনএফডিসি-র লক্ষ্য। দীপ্তি পিল্লাই শিভান পরিচালিত হৃদয়গ্রাহী গল্পকে সিনেমার পর্দায় তুলে ধরা হয়েছে। গল্পের রচয়িতা সঞ্জীব শিভান। মূল ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা নায়ার, অঞ্জনা আপ্পুকুট্টান এবং সুধাংশু সঞ্জীব শিভান। অন্যান্যদের পাশাপাশি, একজন শিশু অভিনেতাও এই ছবিতে রয়েছে।

আজকের এই প্রদর্শনীতে ড্রিম বিগ ফিল্মস – এর ডিস্ট্রিবিউটার সুজিত নায়ার প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন। দেশজুড়ে এনএফডিসি-র প্রযোজনায় এই ছবি প্রকাশ পেতে চলেছে ২৪ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *