ওয়েব ডেস্ক; ২৩ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলপথের আধুনিকীকরণের ফলে পরিষেবা দক্ষ হয়ে ওঠার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। ট্র্যাক পাল্টানো, আধুনিক টেস্টিং ও যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, দ্রুত রেল চলাচল এবং উন্নত পরিষেবা সম্ভব করে তুলেছে বলে ওই নিবন্ধে উল্লেখ রয়েছে- এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী। যাত্রী ও পণ্য পরিবহণের বাড়তি চাহিদা সামলাতে এই বিষয়গুলি রেলের কাছে সহায়ক হয়ে উঠেছে বলেও নিবন্ধে উল্লেখ রয়েছে। এই মর্মে প্রধানমন্ত্রী এক্স পোস্ট করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *