দিল্লির কৃষক আন্দোলনের ঢেউ যেন ক্রমেই ছড়িয়ে পড়ছে দেশের প্রতিটি অংশে। রাজ্যের বেশ কিছু শিক্ষা সংগঠনের ছাত্রছাত্রীরা আজ নতুন করে কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য এক কর্মসূচি হাতে নিয়েছে বিজয়গড়, নিরঞ্জন সদন হলে।
আজ তারা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং একটি সিনেমা প্রদর্শনের মাধ্যমে কিছু অর্থ সংগ্রহ করার চেষ্টা করছেন, যা দিল্লিতে পাঠিয়ে দেবেন। যাতে সেখানকার আন্দোলনরত কৃষকরা সামান্য হলেও এর থেকে সুবিধা পেতে পারেন। আজ অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনের পর বক্তব্য রাখেন পাঞ্জাব থেকে আসা তিন জন কৃষক আন্দোলনের উদ্যোক্তা। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন “বর্ণ অনন্য ব্যান্ড”।

এক্ষেত্রে বলা যেতে পারে ছাত্র-যুব এবং সাধারন মানুষ কৃষক আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছে নিজের অজান্তে। তবে আন্দোলনের গতিপ্রকৃতি ও তার গ্রহণযোগ্যতা, বাস্তবিকতা সময় বলবে আর আমরা সাক্ষী থাকবো বিভিন্ন আন্দোলনের অভিমুখের দিকে।
আজ এখানে ছিল বৈশালীর হাতে আঁকা ছবির প্রদর্শনী এবং বিক্রির ব্যবস্থা উদ্দেশ্য। এই ছবি বিক্রির টাকা তারা পৌঁছে দেবেন কৃষকদের কাছে এবং প্রবেশ মূল্য ও অনুদান সেটিও পৌঁছে দেওয়া হবে।
