ওয়েব ডেস্ক; ২৪ এপ্রিল : ২০ এবং ২২ এপ্রিল ২০২৬-এ একাদশ ভারত-ইজিপ্ট জয়েন্ট ডিফেন্স কমিটি (জেডিসি) –র বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করতে ফলপ্রদ আলোচনা হল। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুগ্ম সচিব (আন্তর্জাতিক সহযোগিতা) অমিতাভ প্রসাদ। প্রতিনিধি দলে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রক এবং প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা। ইজিপ্টের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষা বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা।
দুই পক্ষ পূর্বেকার জেডিসি বৈঠকের পর থেকে অগ্রগতির সার্বিক পর্যালোচনা করে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে যোগাযোগের জন্য দূরদৃষ্টিসম্পন্ন পথমানচিত্র তৈরি করে। ২০২৬-২০২৭ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে তাঁরা সহমত হন। আলোকপাত করা হয় সুনির্দিষ্ট কাঠামোর সামরিক আলাপচারিতা ব্যবস্থার প্রসার, যৌথ প্রশিক্ষণ বিনিময়কে জোরদার করা, সমুদ্র নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, সামরিক মহড়ার সুযোগ এবং বৈচিত্র্য বৃদ্ধি ও প্রতিরক্ষা উৎপাদন ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার প্রসারের ওপর।
ভারতীয় প্রতিনিধি দল ভারতীয় প্রতিরক্ষা শিল্পে দ্রুত ক্রমবর্ধমান উৎপাদন ক্ষমতা সম্পর্কে প্রতিবেদন পেশ করেন। উল্লেখ করা হয় যে, উৎপাদন ২০ বিলিয়ন মার্কিন ডলার পেরিয়ে গেছে এবং ভারত প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করছে ১০০টিরও বেশি দেশে। প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা পরিকল্পনা তৈরি করতে সহমত হয় দুই পক্ষ। ভারত-ইজিপ্ট প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে প্রতিরক্ষা শিল্প সহযোগিতা একটি প্রধান স্তম্ভ, কারণ দুই পক্ষই চায় একযোগে প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রের সুযোগ খুঁজতে।
এই বৈঠকের অবসরে দুই নৌবাহিনীর কর্মীদের মধ্যে প্রথম আলোচনা অনুষ্ঠিত হল। ভারত মহাসাগর অঞ্চলে অবাধ নৌ চলাচলের ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর উল্লেখযোগ্য ভূমিকায় কথা পরিবেশিত হল। সামুদ্রিক নিরাপত্তার প্রসারে ভারতের ইনফরমেশন ফিউশান সেন্টারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হল।
ভারতীয় প্রতিনিধি দল ইজিপ্ট বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দেল রহমান-এর সঙ্গেও দেখা করে। প্রতিনিধি দলের তরফ থেকে ইজিপ্ট বিমানবাহিনী কমান্ডারকে ধন্যবাদ জানানো হয় দুদেশের বিমানবাহিনীর মধ্যে নিবিড় সহযোগিতার জন্য।
ভারতীয় প্রতিনিধি দল হেলিপোলিস যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং শ্রদ্ধার্ঘ্য জানায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সিংহহৃদয়দের চরম আত্মত্যাগের প্রতি।
ভারত-ইজিপ্ট প্রতিরক্ষা সহযোগিতা ক্ষেত্রে একটি প্রধান মাইলফলক হল ২০২২-এর সেপ্টেম্বরে প্রতিরক্ষা মন্ত্রীর ইজিপ্ট সফরের সময়ে হওয়া প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে সমঝোতা পত্র স্বাক্ষর। ২০২৩-এ দ্বিপাক্ষিক মৈত্রী কৌশলগত অংশীদারিত্ব উন্নীত হয়। একাদশ বৈঠকে পুনরায় জানানো হয়েছে, দুদেশের মধ্যে নিকট সম্পর্কের কথা এবং আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিরতার লক্ষ্যে তাদের পারস্পরিক দায়বদ্ধতার কথা।
