কলকাতা ২৬ এপ্রিল : “আমি গর্বের সাথে বলি বুদ্ধবাবু যে কাজ ২৪ বছরে বিধায়ক থাকাকালীন করতে পারেননি আমি ১৫ বছরের সে কাজ করে দেখিয়েছি” – ২০২৬ বিধানসভা নির্বাচনের নিজের প্রচারের শেষ জনসভায় এ কথা জানান টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস। শনিবার এই জনসভা আয়োজন করা হয়েছিল পূর্ব পুটিয়ারি অঞ্চলে। ২০০৬ সালে যখন অরূপ বিশ্বাস টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন তখন তিনি তার নিকটস্থ বামফ্রন্ট প্রার্থী ডঃ পার্থপ্রতিম বিশ্বাসকে পরাজিত করেছিলেন। তখন টালিগঞ্জ বিধানসভার পরিধি এত বড় ছিল না , ২০১১ সালে তিনি আবারও সেই পার্থ প্রতিম বিশ্বাসকে পরাজিত করেন এবং সেইসঙ্গে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসে। এইভাবে ২০১৬ এবং ২০২১ বিধানসভা নির্বাচনে অরূপ বিশ্বাস এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন। ২০২৬ বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস আবারও তার প্রতিদ্বন্দ্বী।
এই মঞ্চ থেকে তিনি গত বিধানসভায় পঞ্চাশ হাজারেও বেশি ভোটে যে জিতেছিলেন তা জানিয়ে এই বছর এর থেকে বেশি ভোটে তিনি জিতবেন সেই বিষয়ে বেশ আত্মবিশ্বাস প্রকাশ করেন।
তিনি বলেন, গত সাত বছরে টালিগঞ্জ এলাকার ২৪ টা ব্রিজ প্রশস্ত করা হয়েছে, এছাড়া ড্রেন সংস্কার, রাস্তার কাজ করা হয়েছে যা নিয়ে এলাকাবাসী বেশ স্বাচ্ছন্দেই এখন রয়েছেন। সভা মঞ্চ থেকে তিনি পূর্বপুটিয়ারি ১১৪ নম্বর ওয়ার্ডে ভোটার পরে নতুন জলাধার স্থাপনের কথাও ঘোষণা করেন।
তিনি আরো বলেন আমি শূন্য থেকে শুরু করেছি এই বিধানসভায়। বড় বড় কাজ করতে গেলে সময়ের দরকার তবে যেটুকু সময় পেয়েছি সেটুকুতেই আমি আমার সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজ করে গেছি। আমি চিরকাল থাকবো না কিন্তু আগামী প্রজন্ম যাতে ভালোভাবে থাকতে পারে তার জন্যই এসব কিছু।
উল্লেখ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বহু নেতা মন্ত্রী রাজ্যে এসেছেন বিজেপির হয়ে প্রচারের জন্য। তিনি বলেন কেন্দ্রীয় সরকার এই নির্বাচনকে যুদ্ধ হিসেবে দেখছে, মনে হচ্ছে বাংলায় যুদ্ধ হচ্ছে , সবাই একদিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে।
ইতিমধ্যেই ২৩ শে এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন সম্পন্ন অরূপ বিশ্বাস জোর দিয়ে বলেন প্রথম দফার ১৫২ বিধানসভার মধ্যে ইতিমধ্যেই ১২০ টি সিট আমরা পেয়ে গেছি।

সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কাজ দেখে ভোট দেবেন। ভোট যাকে ইচ্ছা দিন কিন্তু নিজের ভোটটি অবশ্যই দেবেন। রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী সহ অন্যান্য পরিষেবার সম্পর্কে তিনি বলেন।

তিনি বলেন ” বামফ্রন্টের সময়ে এক লক্ষ ৪৫ হাজার কারখানা রাজ্য বন্ধ হয়ে গেছে। বামফ্রন্টরাই দুর্নীতিগ্রস্ত । “

তবে আগামী ২৯ এপ্রিল ১৪২টি বিধানসভা কেন্দ্রে যে ভোট রয়েছে তা রীতিমতন হাঁড্ডাহাড্ডি লড়াই এর মধ্যে হতে চলেছে সে কথা স্পষ্ট প্রার্থীদের গলায়।