ওয়েব ডেস্ক; ২৬ এপ্রিল : বিধানসভা নির্বাচনে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস্ দ্বিতীয় দফার নির্বাচনের প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করেছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন এই নির্বাচন হতে চলেছে পূর্ব বর্ধমান , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া এবং কলকাতায়।
এডিআর এবং পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ ১৪২টি নির্বাচনী কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৪৪৮ জন প্রার্থীর মধ্যে ১৪৪৫ জন প্রার্থীর স্বঘোষিত হলফনামা বিশ্লেষণ করেছে।
বিশ্লেষণ অনুযায়ী ১৪৪৫ জন প্রার্থীর মধ্যে ৩৩৮ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা জানিয়েছেন।।
২৯৫ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে মামলার কথা জানিয়েছেন
১৬ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে খুনের মামলা থাকার কথা জানিয়েছেন।
১৪৪৫ জন প্রার্থীর মধ্যে ৩২১ জন প্রার্থী কোটিপতি।
প্রতিদ্বন্দ্বিতাকারী দ্বিতীয় দফার প্রার্থীদের মাথাপিছু গড় সম্পত্তির পরিমাণ ১.২১ কোটি টাকা ।
শিক্ষাগত যোগ্যতার ওপর বিচার করলে ৬৪৬ জন প্রার্থী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে
৭২১ জন প্রার্থী স্নাতক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতার অধিকারী
২৩ জন প্রার্থী ডিপ্লোমা ডিগ্রী রয়েছে
৩৯ জন প্রার্থী নিজেদেরকে বল স্বাক্ষর হিসেবে ঘোষণা করেছেন।
দ্বিতীয় দফার বিশ্লেষনের পর প্রার্থীদের ২১৮ জন প্রার্থী মহিলা
দ্বিতীয় দফার ১৪৪৫ জন বিশ্লেষণ করা প্রার্থীদের মধ্যে পুরুষ প্রার্থী ১২২৭ এবং মহিলা প্রার্থী ২১৮ জন