​২৬ এপ্রিল ; কলকাতা:শহরের সাংস্কৃতিক আবহে এক অনন্য সন্ধ্যার সাক্ষী থাকল তিলোত্তমা। প্রাচীন ভারতীয় ঐতিহ্য ও জ্যোতিষশাস্ত্রের সাধনাকে কুর্নিশ জানাতে রেডওয়াইন এন্টারটেনমেন্ট-এর উদ্যোগে আয়োজিত হলো ‘বঙ্গজ্যোতিষ সম্মান’। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রথিতযশা জ্যোতিষবিদদের মেধা ও সাধনাকে স্বীকৃতি দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজস্ব দপ্তরের জয়েন্ট কমিশনার অনুপম হালদার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে তিনি এক গভীর জীবনদর্শনের কথা তুলে ধরেন।