ওয়েব ডেস্ক; ২৭ এপ্রিল : টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বা ট্রাই আজ “ভারতে বিভিন্ন জনপরিসরে ওয়াই-ফাই নেটওয়ার্ক পরিষেবা” সংক্রান্ত পরামর্শপত্র প্রকাশ করেছে।
এই নথিতে নিয়ন্ত্রণ কাঠামো, জনপরিসরে ওয়াই-ফাই নেটওয়ার্ক পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট সবপক্ষের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে।
অন্যান্য দেশে ওয়াই-ফাই পরিষেবা, দেশে এই পরিষেবার বর্তমান পরিসর ও মান, বিভিন্ন চ্যালেঞ্জ, কেন্দ্র ও রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট নানা পক্ষের ভূমিকা ও দায়িত্ব, অনুমোদন – যাচাই – বিলিং এবং প্রত্যক্ষ ও পরোক্ষ রাজস্ব সংগ্রহের বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেখানে।
এই নথি পাওয়া যাবে ট্রাই – এর – এই ওয়েবসাইটে। এই বিষয়ে ২৫ মে পর্যন্ত মতামত পাঠানো যেতে পারে। কোনও বিষয়ে আরও প্রশ্ন থাকলে তা জানিয়ে দিতে হবে ৮ জুন, ২০২৬ পর্যন্ত।
