শুভাবরি ওয়েব ডেস্ক, ১৩ মে, কলকাতা :
আজ ভোরে কোচবিহারের পূর্ব ভারালিতে এসএসবি এবং সিতাই থানার পুলিশের সাথে যৌথ কুইক রেসপন্স টিম (QRT) জনৈক রফিকুল মিয়ার কাছ থেকে একটি লোহার তৈরি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা গুলি উদ্ধার করেছে। এবং একজন পুরুষকে (৩০ বছর), পিতা মোমিনুর মিয়া, গ্রাম- পূর্ব ভারালি, থানা- সিতাই, জেলা- কোচবিহার (পশ্চিমবঙ্গ)) আটক করেছে।

অনদিকে, গত ১২ তারিখ রাত ৯:৪০ মিনিটে সাহেবগঞ্জ থানার অন্তর্গত কিসমত দাসগ্রাম গ্রাম থেকে ৩৬ বছর বয়সী রঞ্জিত দাসের কাছ থেকে ১টি পিস্তল, ১টি এমজিজেড ও ৪টি তাজা গুলি উদ্ধার করে।