শুভাবরি ওয়েব ডেস্ক, ২০ মে, কলকাতা :
নতুন সরকার এসে বেশ কিছু গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিলেন। যেমন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এবং ধর্মীয় সম্প্রদায় এগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে জোরে মাইক বাজানো যাবে না, যারা রাস্তায় ধর্মীয় নীতি পালন করেন তাদের বলা হয়েছে রাস্তা আটকে এগুলো করা যাবে না, যারা ধর্মের দোহাই দিয়ে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন- বলা হয়েছে হেলমেট ব্যবহার করতে হবে।
কিন্তু গত শুক্রবারের নামাজে পার্ক সার্কাস লোহাপুরের পাশে একটি মসজিদের সামনে নিয়ে এইভাবে বাশঁ বোঝাই একটি লরি যাচ্ছে। যথেষ্ট সংখ্যক পুলিশকর্মী সেখানে থাকা সত্ত্বেও কোনভাবে সেটিকে নিয়ন্ত্রণ বা আটকানো যায়নি।
এভাবে সপ্তাহের একটি ব্যস্ত দিনে যদি রাস্তায় বিপদজনকভাবে এই বাশঁ বোঝাই বা পণ্য বোঝাই করে নিয়ে যাওয়া হয়, তবে সেটি জনসুরক্ষার ক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ!!! সাধারণ মানুষ কিন্তু আশাবাদী যে আগামীদিনে ওভারলোডেড ট্রাক বা এই ধরনের গাড়িগুলো কলকাতা শহরের রাস্তায় নিয়ন্ত্রণে থাকবে এবং যাতায়াত করবে না।
