ওয়েব ডেস্ক; ২০ মে: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ বিজয়। আইআইটি দিল্লি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং – এ স্নাতক সৌরভ বিজয় মহারাষ্ট্র ক্যাডারে ১৯৯৮ ব্যাচের আইএএস আধিকারিক। ভারত সরকার ও মহারাষ্ট্র সরকারের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’তে যোগ দেওয়ার আগে মহারাষ্ট্র সরকারের অর্থ দপ্তরের (এক্সপেন্ডিচার) প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তিনি।
জাতীয় এবং আন্তর্জাতিক নানা স্তরে সেন্ট্রাল ডেপুটেশনে তিনি বিভিন্ন পদে আসীন ছিলেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতির সচিবালয়ের অধিকর্তা হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি, ওয়াশিংটনে বিশ্ব ব্যাঙ্কের দপ্তরে বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কা বিষয়ক পরামর্শদাতা হিসেবেও তিনি কাজ করেছেন।
