ওয়েব ডেস্ক; ১০ জুন : শত্রু দেশের নজরদারি উপগ্রহকে অকেজো করতে বেঙ্গালুরুর অ্যাকর্ড সফটঅয়্যার অ্যান্ড সিস্টেমস্‌ প্রাইভেট লিমিটেড – এর কাছ থেকে ৪৪৯ কোটি টাকার বিনিময়ে ২০টি জ্যামার কেনার চুক্তি করল প্রতিরক্ষা মন্ত্রক। নৌ-বাহিনীর হাতে এইসব জ্যামার তুলে দেওয়া হবে। জ্যামারগুলির ৭৫ শতাংশ যন্ত্রাংশই হবে দেশে তৈরি। নতুন দিল্লিতে আজ প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং – এর উপস্থিতিতে এই চুক্তি সম্পাদিত হয়।

এইসব জ্যামার শত্রু দেশের উপগ্রহের সংকেত আদান-প্রদান ও নজরদারির ক্ষমতা চুপিসারে কমিয়ে দিতে পারবে। দেশের সংস্থার থেকে এই যন্ত্র কেনার উদ্যোগ আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে আরও জোরদার করবে।