আনন্দের মুহূর্ত বইপ্রেমীদের। আজ সাংবাদিক সম্মেলনে পাবলিশার এন্ড বুক সেলার্স গিল্ডের তরফ থেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলার নির্ঘণ্ট প্রকাশ করা হলো। করোনার জন্য বইমেলা কিছুটা পিছিয়ে গেলেও একেবারেই হতাশ করেনি বই প্রেমীদের।
চলতি বছরের জুলাই মাসে ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা ২০২১ এর এবছরের থিম কান্ট্রি হলো বাংলাদেশ । উল্লেখ্য, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ – স্বাধীনতার ৫০ বছর, তাই এবছরের বই মেলা উৎসর্গ করা হবে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নামে। গিল্ডের তরফ থেকে এ কথা জানানো হয়েছে।
উদ্যোক্তারা বলেন, যেহেতু ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে দেশে এবং আশা করা যায় জুলাই মাসের মধ্যেই আন্তর্জাতিক উড়ান চলাচল শুরু হবে, তাই বিভিন্ন দেশের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ আমরা পাব।
এছাড়া রাজ্যে আসন্ন নির্বাচন, আইসিএসই, সিবিএসসি, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি রয়েছে। তাই জুলাই মাসে বইমেলা করার ক্ষেত্রে কোনো অসুবিধায় থাকবে না। এ কথা জানানো হয় ।
সল্টলেকের সেন্ট্রাল পার্ক এই বইমেলা অনুষ্ঠিত হবে। বইমেলাযতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ এবং সত্যজিৎ রায় জন্ম শতবর্ষ পালিত হবে বলে গিল্ডের পক্ষ থেকে জানানো হয়।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে কলকাতা লিটারেচার ফেষ্টিভেল। পাবলিশার্স এন্ড বুকসেলারস গিল্ড কলকাতায় এই প্রথম উদযাপন করতে চলেছে ‘একুশে ভাষা উৎসব’।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান ,গিল্ড সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে ।
এছাড়াও আগামী ৫ থেকে ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত গিল্ড বরানগর বই উৎসবের আয়োজন করতে চলেছে সিঁথির ময়দানে।