বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের সমাজচিত্র, মুক্তিযুদ্ধ, রাজনীতি ও বঙ্গবন্ধুর জীবনালেখ্যর ওপর ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে ১০০টি চিত্রকর্মের প্রদর্শনীর উদ্বোধন হলো একাডেমী অফ ফাইন আর্টসে। মোট ১০০ জন শিল্পীর ছবি প্রদর্শনীতে রাখা হয়েছে। তার মধ্যে বাংলাদেশের ২৬ জন এবং ভারতের ১০ জন শিল্পীর আঁকা ছবি এখানে আছে। প্রদর্শনীটি চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। উপস্থিত ছিলেন ভারতের বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মহ ইমরান, কলকাতায় ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান, শিল্পী শুভাপ্রসন্ন।