ওয়েব ডেস্ক; ২ জুলাই : নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের উচ্চ ও প্রযুক্তি শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিদ্যালয় শিক্ষা মন্ত্রী দীপক বর্মনের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
জাতীয় শিক্ষা নীতি ২০২০’র কার্যকর রূপায়ণের মাধ্যমে ঐ রাজ্যের শিক্ষা ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করার দায়বদ্ধতার কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী। সমগ্র শিক্ষা কর্মসূচি, প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ এবং নবভারত সাক্ষরতা কার্যক্রমের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির রূপায়ণ নিয়েও বৈঠকে আলোচনা হয়। পশ্চিমবঙ্গের ব্লক স্তরে পিএম শ্রী বিদ্যালয় ব্যবস্থাপনাকে আরও প্রসারিত করা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
সেখানে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা এবং বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের সচিব ডঃ বিনীত যোশী সহ কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের পদস্থ আধিকারিকরা।
