ওয়েব ডেস্ক; ৪ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। এই নিবন্ধে আলোচনা করা হয়েছে কীভাবে ‘ই-জাগৃতি’ গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ডিজিটালাইজ করার মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে। মোদী উল্লেখ করেন যে, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ব্যাপক আলোচনার পর ‘ই-জাগৃতি’ ব্যবস্থাকে আরও উন্নত করা হয়েছে এবং এর মাধ্যমে গ্রাহক ন্যায়বিচার ব্যবস্থাকে কাঠামোগত ডিজিটাল সংস্কারের আওতাভুক্ত ক্ষেত্রগুলোর অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী ‘এক্স’-এ পোস্ট করেছেন :
“এই নিবন্ধে কেন্দ্রীয় মন্ত্রী @JoshiPralhad বিস্তারিতভাবে তুলে ধরেছেন যে, কীভাবে ‘ই-জাগৃতি’ গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ডিজিটালাইজ করার মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে।
তিনি উল্লেখ করেছেন যে, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ব্যাপক আলোচনার পর ‘ই-জাগৃতি’ ব্যবস্থাকে আরও উন্নত করা হয়েছে এবং এর মাধ্যমে গ্রাহক ন্যায়বিচার ব্যবস্থাকে কাঠামোগত ডিজিটাল সংস্কারের আওতাভুক্ত ক্ষেত্রগুলোর অন্তর্ভুক্ত করা হয়েছে।”
