ওয়েব ডেস্ক; ৫ জুলাই : স্বচ্ছতা ও আর্থিক অন্তর্ভুক্তি আরও মজবুত করার উদ্যোগ

দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (DAY-NRLM)-এর আওতায় ডিজিটাল সুশাসন আরও শক্তিশালী করা

লোকওএস (Lok = People, OS = Operating System) হল Deendayal Antyodaya Yojana – National Rural Livelihoods Mission (DAY-NRLM)-এর অন্তর্গত একটি ওয়েব ও মোবাইল প্ল্যাটফর্ম। স্বনির্ভর গোষ্ঠী (SHG) এবং তাদের ফেডারেশনগুলির সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনার জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। DAY-NRLM হল দারিদ্র্য দূরীকরণের একটি অন্যতম প্রধান কর্মসূচি। এই কর্মসূচির লক্ষ্য দরিদ্র গ্রামীণ পরিবারগুলির স্বনিযুক্তি, কার্যকরী কর্মসংস্থান এবং সুস্থায়ী জীবিকানির্বাহের সুযোগ বৃদ্ধি।

লোকওএস স্বনির্ভর গোষ্ঠী (SHG) এবং কমিউনিটি-ভিত্তিক সংগঠনগুলির (CBO) সদস্যদের তথ্য, প্রোফাইল, সঞ্চয়, ঋণ, ঋণ পরিশোধ, আর্থিক লেনদেন, জীবনযাপন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সংযুক্তিকরণের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও পরিচালনার একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলেছে।

লোকওএস-এর ডিজিটাল বৈশিষ্ট্য

লোকওএস মোবাইল অ্যাপ কমিউনিটি এবং কমিউনিটি-ভিত্তিক সংগঠনগুলিকে ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল:

স্বনির্ভর গোষ্ঠী (SHG), ভিলেজ অর্গানাইজেশন (VO), ক্লাস্টার লেভেল ফেডারেশন (CLF) এবং তাদের সদস্যদের সম্পূর্ণ ডিজিটাল নিবন্ধন ও পরিচালনা।

আধার এবং ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত কমিউনিটি-ভিত্তিক সংগঠন ও সদস্যদের জন্য স্বতন্ত্র ডিজিটাল পরিচয়পত্র তৈরি।

সঞ্চয়, ঋণ, ঋণ পরিশোধ এবং অন্যান্য আর্থিক লেনদেনের ডিজিটাল নথিভুক্তিকরণ।

জীবিকানির্বাহের তথ্য সংগ্রহ, পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সমন্বয় সাধনে সহায়তা।

গ্রাম স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত ব্যবহারকারী পরিচালনা, অনুমোদন, পর্যবেক্ষণ এবং রিপোর্টিং-এর জন্য ভূমিকা-ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা।

তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য রিয়েল-টাইম ড্যাশবোর্ড এবং এক ক্লিকেই রিপোর্ট তৈরির সুবিধা।

সমাজ-ভিত্তিক সংগঠনগুলির ডিজিটাল রূপান্তরে লোকওএস-এর ভূমিকা

লোকওএস সারা দেশে কমিউনিটি সংগঠনগুলির বৃহৎ পরিসরে ডিজিটাল রূপান্তর ঘটিয়েছে। এই প্ল্যাটফর্ম স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করেছে। একই সঙ্গে কর্মসূচির সমন্বিত বাস্তবায়ন এবং সব স্তরে পর্যবেক্ষণ আরও কার্যকর হয়েছে। বর্তমানে এই প্ল্যাটফর্মের আওতায় রয়েছে ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, ৭৬২টি জেলা, ৭,২৪১টি ব্লক, ২.৫৭ লক্ষ গ্রাম পঞ্চায়েত এবং ৫.৯২ লক্ষ গ্রাম।

প্ল্যাটফর্মের আওতাভুক্ত সমাজ সংগঠন

লোকওএস-এর মাধ্যমে সারা দেশে বিপুল সংখ্যক সমাজ সংগঠন ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে:

ক্লাস্টার লেভেল ফেডারেশন (CLF): ৩৪,৩১৪

ভিলেজ অর্গানাইজেশন (VO): ৫.৬২ লক্ষ

স্বনির্ভর গোষ্ঠী (SHG): ৯৪.১৬ লক্ষ

SHG সদস্য: ১০.০৩ কোটি

আর্থিক সহায়তার ডিজিটাল পর্যবেক্ষণ

লোকওএস কমিউনিটি সংগঠনগুলিতে প্রদত্ত আর্থিক সহায়তার কার্যকর পর্যবেক্ষণ নিশ্চিত করে। এর মধ্যে রয়েছে:

রিভলভিং ফান্ড (RF): ₹৯,৭১৮.৪১ কোটি

কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড (CIF): ₹৬৪,৬০৭.৬৬ কোটি

কমিউনিটি এন্টারপ্রাইজ ফান্ড (CEF): ₹৩৮.৩৪ কোটি

লাখপতি দিদি উদ্যোগে লোকওএস-এর সহায়তা

লোকওএস লাখপতি দিদি উদ্যোগ বাস্তবায়নে ব্যাপক জনসংযোগ, উপভোক্তা বা গ্রাহক পর্যবেক্ষণ এবং ডিজিটাল মনিটরিং বানজরদারির মাধ্যমে সহায়তা করছে। এই উদ্যোগ বাস্তবায়নে ৬,৬১১ জন মাস্টার ট্রেনার, ৪.০৯ লক্ষ কমিউনিটি রিসোর্স পার্সন (CRP) এবং ৩.৮৭ কোটি সম্ভাব্য লাখপতি দিদি। (PLD)-এর একটি শক্তিশালী নেটওয়ার্ক কাজ করছে।

এই প্ল্যাটফর্মে ১৮.৫০ কোটি ডিজিটাল আজীবিকা রেজিস্টার (DAR) সংরক্ষিত রয়েছে। ফলে, জীবিকায়নের পরিকল্পনা, পর্যবেক্ষণ এবং বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী ডিজিটাল ভিত্তি তৈরি হয়েছে।

ডিজিটালভাবে সক্ষম গ্রামীণ ভারতের পথে

লোকওএস DAY-NRLM-এর অধীনে গড়ে ওঠা একটি রূপান্তরমূলক ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি কমিউনিটি-ভিত্তিক সংগঠনগুলির সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনা নিশ্চিত করছে। রিয়েল-টাইম পর্যবেক্ষণ এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে এই প্ল্যাটফর্ম স্বচ্ছতা, সুশাসন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করছে।

দেশব্যাপী বিস্তৃত এই প্ল্যাটফর্ম লাখপতি দিদি উদ্যোগকে আরও শক্তিশালী করছে। একই সঙ্গে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রসার ঘটাচ্ছে। ফলে আত্মনির্ভর গ্রামীণ সমাজ গঠনে লোকওএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *