কলকাতাঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারি পশ্চিমবঙ্গের দু’জন শহীদ সাংবাদিক দীপক বন্দোপাধ্যায় ও সুরজিত ঘোষাল শহীদ স্মৃতি ফলকের আজ কলকাতা প্রেসক্লাবে উন্মোচন করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের সাইমুন সারোযার কমল, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান এবং প্রেসক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর ও সচিব কিংশুক প্রামনিক।
তথ্যমন্ত্রী বলেন, “যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভারতের সহযোগিতা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তার সাথে প্রেসক্লাব কলকাতা এবং ভারত তথা কলকাতার সাংবাদিকদের অবদান ভোলার নয়’।

সাইমুন সারোযার কমল বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাধারণ মানুষের সাথে সাংবাদিকরাও লড়াইতে নেমেছিলেন। এবং বাংলাদেশের ১ কোটি শরনার্থীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। ফলে ভারতের সহযোগিতা আমরা কখনও ভুলিনি। অনেক সাংবাদিকের রক্তক্ষয় হয়েছে। আমি মনে করি তারা ছিলেন মুক্তিযোদ্ধা ‘।