ওয়েব ডেস্ক; ১১ জুলাই : ভারতের ব্রিকস মহিলাদের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষ হল কোচিতে। মহিলাদের নেতৃত্বে উন্নয়ন নিয়ে ব্রিকস সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়িয়ে নিয়ে যেতে এটি এক উল্লেখযোগ্য মাইলফলক। ৬ থেকে ৯ জুলাই চারদিনের বৈঠকে ছিল ব্রিকস মহিলা কর্মীগোষ্ঠী সভার এবং ব্রিকস মহিলা মন্ত্রী পর্যায়ের সভা। এই অনুষ্ঠানে একসঙ্গে হয়েছিলেন ব্রিকস পরিবারের মন্ত্রী, উপমন্ত্রী এবং শীর্ষ স্থানীয় আধিকারিকরা। তারা আলোচনা করলেন লিঙ্গসাম্য এবং মহিলাদের ক্ষমতায়ন নিয়ে।
সমাপ্তি অনুষ্ঠানে ভাষণে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, যদিও ব্রিকস-এর সদস্যরা আসেন বিভিন্ন ভৌগোলিক, আর্থ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে তাহলেও তারা মহিলাদের ক্ষমতায়ন নিয়ে একইরকম ভাবনার শরিক। একইরকমের এই ভাবনার জন্য সদস্য দেশগুলির মধ্যে আলোচনা চালিয়ে যেতে এবং সহযোগিতা বৃদ্ধি করতে ব্রিকস উইমেন মিনিস্টেরিয়াল ট্রাকের মত মঞ্চগুলির অশেষ গুরুত্ব।
নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের সচীব অনিল মালিক সমাপ্তি ভাষণে বলেন, আমাদের সকলের জন্য অভিন্ন সমস্যার মোকাবিলায় আমাদের একই ধরনের সংকল্পের হস্তান্তর যোগ্য প্রমাণ ব্রিকস জয়েন্ট উইমেন মিনিস্টেরিয়াল স্টেটমেন্ট গ্রহণ।
এবারেই প্রথম যৌথ ঘোষণা গৃহীত হল। ব্রিকস সদস্য দেশগুলি জানালো সর্বক্ষেত্রে মহিলাদের নেতৃত্বে উন্নয়নের প্রসারে সহযোগিতা শক্তিশালী করতে দায়বদ্ধ। ভারতে প্রসারিত দুটি উদ্যোগকে স্বাগত জানানো হল বৈঠকে। একটি হল, ব্রিকস ডিজিটাল রিপোজিটরি অফ বেস্ট প্র্যাকটিসেস অন্যটি হল, ব্রিকস ডিজিটাল ক্যাপাসিটি বিল্ডিং গাইডলাইন্স।
ব্রিকস মন্ত্রী পর্যায়ের বৈঠকের অবসরে ভারত থিম ভিত্তিক আলোচনার আয়োজন করে। ডিজিটাল অন্তর্ভুক্তি, মহিলা উদ্যোগ পতিত্ব, আর্থিক ক্ষমতায়ন জলবায়ু সহনশীলতা, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ে অভিজ্ঞতা ও সেরা ব্যবস্থা নিয়ে মত বিনিময়।
কর্মসূচির অঙ্গ হিসেবে অতিথি অভ্যাগত বিদেশী প্রতিনিধি সকলে বিভিন্ন মন্ত্রক ও দপ্তর আয়োজিত ভারতের মহিলা কেন্দ্রীক উন্নয়ন উদ্যোগ সংক্রান্ত একটি প্রদর্শনী ঘুরে দেখে।
