ওয়েব ডেস্ক; ১৪ জুলাই : গত ১২ জুলাই রবিবার যুগবাণী সংঘ, বিজয়গড়, যাদবপুরে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির। HEAL এর পক্ষ থেকে ডাক্তার কৌশিক দাস (দন্ত চিকিৎসক), ডাক্তার তাপস কুমার ভৌমিক (সাধারণ রোগের চিকিৎসক) এবং রাধা পাওয়ার (ফিজিওথেরাপিস্ট) এই ক্যাম্পে উপস্থিত ছিলেন। সকাল ১০ টা থেকে দুপুর একটা অবধি চলতে থাকা এই ক্যাম্পে মোট ২৭ জন মানুষ এই পরিষেবা পেয়েছেন।
সাধারণ মানুষদের মধ্যে এই ধরনের ক্যাম্পে ঠিক যেমন পরিষেবা পাওয়া যায় তারা তার থেকে আরও বেশি পরিষেবা এবং আন্তরিকতা পেয়েছেন বলেই দাবি করেন। এবারের ক্যাম্পে যুক্ত হয়েছিলন ফিজিওথেরাপিস্ট রাধা পাওয়ার। অনেক বয়স্ক মহিলা, পুরুষ এবং কম বয়সী পুরুষও হাতের ব্যথা, ঘাড়ের ব্যথা, হাঁটু-কোমরের ব্যথা নিয়ে যারা কষ্ট পাচ্ছিলেন, তারা ফিজিওথেরাপিস্টের থেকে পরামর্শ নিয়েছেন।
যুগবাণী ক্লাবের সম্পাদক সব্যসাচী ঘোষের সক্রিয় সহযোগিতা এবং আন্তরিকতায় সমস্ত অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছিল।
