দিন প্রতিদিন বেড়েই চলেছে স্বাস্থ্যসাথীর জনপ্রিয়তা। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সমস্ত নাগরিকদের জন্য এক অনন্য স্বাস্থ্যপরিসেবা তারা নিয়ে আসছেন।
করোনা পরবর্তী সময় এই স্বাস্থ্য সাথী রাজ্যের সাধারণ মানুষকে যে অনেকটা নিশ্চিন্ত করেছে তা বলার অপেক্ষা রাখে না।
মমতা বন্দ্যোপাধ্যায় এর ব্রিগেডের অন্যতম সফল জননেতা ৯৬ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর দেবব্রত মজুমদার (মলয়), মুখ্যমন্ত্রীর পরিকল্পনাকে বাস্তবায়িত করতে স্বাস্থ্য সাথী কার্ড অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে সবার কাছে পৌঁছে দিচ্ছেন।
স্বাস্থ্য সাথী কার্ড বিতরনের জন্য আজ ৯৬ ওয়ার্ড কাউন্সিলর এর অফিস ছিল একেবারে ভিড়ে ঠাসা। প্রত্যক্ষদর্শীর মতে এমনটাই উৎসাহ অন্যান্য দিনেও দেখা যায়। এই ভিড় নিয়ন্ত্রণ করতে এবং সাধারন মানুষের যাতে কোন রকম অসুবিধা হয় না তার জন্য সদা সতর্ক দৃষ্টি রেখেছেন দলের কর্মীরা।
সংবাদ সংগ্রহ করে ফিরে আসার সময় পেছন থেকে একজন বয়স্ক মহিলা বলে উঠলেন, “এমনটাই তো আমাদের আদরের মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, সবার যাতে ভালো হয়।”
