কলকাতা, ১৭ জুলাই : রথযাত্রার পুণ্যলগ্নে ঐতিহ্য মেনে উত্তর কলকাতার বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। এই মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ২০২৬ সালের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব।
উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অভিষেক দাস, সম্পাদক অরিন্দম সাহা এবং কার্যনির্বাহী সদস্য অনির্বাণ ভট্টাচার্য। তাঁদের সাথে এলাকার সাধারণ বাসিন্দাদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
