​কলকাতা, ১৮ জুলাই : চিরাচরিত ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে পবিত্র রথযাত্রার পুণ্যলগ্নে সম্পন্ন হলো কলকাতার বিখ্যাত ‘ফাটাকেষ্টর’ কালীপুজোর কাঠামো পুজো। উত্তর কলকাতার ৫৩বি, কেশবচন্দ্র সেন স্ট্রিটের অর্ধশতাব্দীর প্রাচীন এই পুজোর আয়োজক “নব যুবক সংঘ”।
এই মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এবারের পুজো প্রস্তুতি।
​ রবীন্দ্র সরণীতে প্রখ্যাত মৃৎশিল্পী মিন্টু পালের স্টুডিওতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলী, বিধায়ক কুনাল ঘোষ, বিজেপি নেতা সঞ্জয় মিশ্র, পৌরপ্রতিনিধি বিশ্বরূপ দে এবং সমাজসেবী সঞ্জয় বক্সি, পাপ্পু মিশ্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সকলের উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মায়ের কাঠামো পুজো সম্পন্ন হয়।

​পুজোর সাংগঠনিক সম্পাদক প্রবন্ধ রায় (ফান্টা) জানান, “ফাটাকেষ্টর কালীপুজো এবার ৬৯ বছরে পদার্পণ করছে। গত বছরের মতো এবারও মাতৃপ্রতিমা নির্মাণের দায়িত্বে থাকছেন প্রখ্যাত শিল্পী মিন্টু পাল। পুজো কমিটির দীর্ঘদিনের ঐতিহ্য ও প্রাচীন নির্মাণশৈলী অক্ষুণ্ণ রেখেই গড়ে তোলা হবে এবারের প্রতিমা।”