কলকাতা; ১৯ জুলাই : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ঝুমগাছ সীমান্ত চৌকিতে বিএসএফ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ৭৭.০৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনও করেন। শাহ সীমান্ত বেড়ার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং ওয়াচটাওয়ার পরিদর্শন করেন। তিনি একটি চারাগাছও রোপণ করেন এবং বিএসএফ কর্মীদের সঙ্গে চা-চক্রে যোগ দেন।