ওয়েব ডেস্ক; ২২ জুলাই : ঐতিহ্যবাহী কারুশিল্প পণ্য নির্মাতাদের ক্ষমতায়নে উদ্যোগী সরকার। তারই অঙ্গ হিসেবে চন্ডিগড়ে শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে খোলা হয়েছে পিএম বিশ্বকর্মা (পিএমভি) স্টল। এই নিয়ে দ্বিতীয় কোনো বিমানবন্দরে এই ধরনের স্টল খোলা হল। এখানে পিএম বিশ্বকর্মা প্রকল্পের আওতায় থাকা কারুশিল্পীদের পণ্য বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। চন্ডিগড়ের স্টলটি গড়ে তোলা হয়েছে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক (নাবার্ড) এবং একটি স্বনির্ভর গোষ্ঠীর সহায়তায়। এর আগে ভোপালের রাজা ভোজ বিমানবন্দরে খোলা হয়েছে পিএমভি স্টল।
‘ভোকাল ফর লোকাল’ এবং ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির আওতায় ভারতের ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের ক্ষমতায়ন ভারত সরকারের অন্যতম লক্ষ্য। তারই অঙ্গ হিসেবে গৃহীত হয়েছে সহায়তামূলক পিএম বিশ্বকর্মা কর্মসূচি।
