ওয়েব ডেস্ক; ৭ আগস্ট : ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে ৬ আগস্ট মাঝারি পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৪’ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই উৎক্ষেপণের সময় পরিচালনগত ও প্রযুক্তিগত সব মানদণ্ডগুলি যাচাই করা হয়। স্ট্রাটেজিক ফোর্সেস কম্যান্ড এই উৎক্ষেপণ পরিচালনা করেছে।
