শুভাবরি ওয়েব ডেস্ক, ৭ই আগস্ট, কলকাতা:
চিত্র সাংবাদিক রনি রায় এবং পিঙ্কি রায় স্মৃতি স্কলারশিপ ২০২৬ সালের জন্য নির্বাচিত হলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার নিমতা অঞ্চলের মেধাবী ছাত্রী সুস্মিতা রায়।
সুস্মিতা ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তর দমদম বিদ্যাপীঠ থেকে ভুগলে ৯৪ ইতিহাসে ৯২ সহ ৮৭% নম্বর নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল। ২০২৩ সালে সুস্মিতা বাবাকে হারান। মাসি মেসোর সামান্য সাহায্যে চলছিল তাদের সংসার, কোনো প্রাইভেট টিচার ও ছিলো না I
আত্মপ্রত্যয়ী ছাত্রী সুস্মিতা নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তার হবার স্বপ্ন দেখে।
অন্যদিকে, প্রখ্যাত সাংবাদিক বিজয় রায় এবং কমলা রায় স্মৃতি স্কলারশিপ ২০২৬ সালের জন্য নির্বাচিত হয়েছেন কলকাতার গার্ডেনরিচ অঞ্চলের মেধাবী ছাত্র আয়ুষ্মান মিত্র।
আয়ুষ্মান ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে ভৌত বিজ্ঞানে ৯৩ ইতিহাসে ৯১ সহ ৮৬% নম্বর নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে I
আয়ুষ্মানের বাবা মাছের একুইরিয়াম সাজানো, রক্ষনাবেক্ষন ইত্যাদির কাজ করে অতিকষ্টে সংসারের হাল ধরেছেন। পরিবারের আর্থিক প্রতিকূলতার মধ্যেও আত্মপ্রত্যয়ী আয়ুষ্মান ভবিষতে নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তারি পড়ার স্বপ্ন জিইয়ে রেখেছে I
রায় পরিবারের পক্ষে এই বছর ” বৃন্দাবন মাতৃমন্দির ” সুকিয়া স্ট্রিট এর তত্ত্বাবধানে প্রত্যেক বছরের মতো এবারও আমরা দুটো স্কলারশিপ দুজন কৃতি ছাত্র ছাত্রীকে দেবার কথা ঘোষনা করেছি, আগামী ১৬ আগষ্ট “বৃন্দাবন মাতৃমন্দির”, (সুকিয়া স্ট্রিট) ক্লাব প্রাঙ্গণে এই স্কলারশিপ সন্ধ্যা ৬. ৩০ মিনিটে দেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে একথা জানালেন চিত্র সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়।
