শুভাবরি ওয়েব ডেস্ক, ৮ আগস্ট, কলকাতা:
আজ কলকাতা ট্রাফিক পুলিশের পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর আজ ষষ্ঠ দিন। এই পথ নিরাপত্তা সপ্তাহের মূল স্লোগান হলো – ‘নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ’।
এই উপলক্ষ্যে আজ সকাল ৬টায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেট থেকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে কলকাতা রেঞ্জর্স ক্লাব পর্যন্ত একটি বর্ণাঢ্য সাইকেল ৱ্যালি অনুষ্ঠিত হয়। এই সাইকেল ৱ্যালিতে অংশগ্রহণ করেন স্বয়ং কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দ।
