ওয়েব ডেস্ক; ১২ আগস্ট: প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা-র বাস্তবায়নকারী সংস্থা Pharmaceuticals and Medical Devices Bureau of India (PMBI)-এর কাছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যে নতুন করে ৪৬৯টি জনঔষধি কেন্দ্র (JAK) খোলার জন্য এখনও কোনও প্রস্তাব জমা পড়েনি।

৩০ জুন ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১,০১৪টি জনঔষধি কেন্দ্র খোলা হয়েছে। রাজ্যের ২১৭টি ব্লকে ৭১৫টি জনঔষধি কেন্দ্র রয়েছে। রাজ্যে জেলাভিত্তিক জনঔষধি কেন্দ্রের সংখ্যা দেওয়া রয়েছে সংযোজনী -১ এ। ব্লক ভিত্তিক হিসেব রয়েছে সংযোজনী-২-এ।

পশ্চিমবঙ্গের মোট ৩৪৫টি ব্লকের মধ্যে ১২৮টি ব্লকে এখনও কোনও জনঔষধি কেন্দ্র নেই। ওই ব্লকগুলির তালিকা সংযোজনী-৩-এ দেওয়া হয়েছে।
এই তথ্য রাসায়নিক ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল রাজ্যসভায় এক লিখিত জবাবে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *