ওয়েব ডেস্ক; ১৭ আগস্ট: কাতারের ডাকঘর থেকে ইউপিআই-ভিত্তিক পয়েন্ট অফ সেল ব্যবহার করে ভারতে ইউপিআই সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদান এখন সম্ভব।

কাতার পোস্ট, ভারতের ডাক বিভাগ, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নস ইন্টারকানেকশন প্ল্যাটফর্ম (ইউপিইউ – আইপি) এবং এনপিসিএল ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (এনআইপিএল) – এর যৌথ অংশীদারিত্বে এই পরিষেবা চালু হয়েছে ১৫ অগাস্ট, ২০২৬ তারিখে, ভারতের স্বাধীনতা দিবসে।

কাতারে ভারতীয় দূতাবাসের প্রধান সন্দীপ কুমার দোহার লুলু মলে ঐ দিন কাতারের একটি পোস্ট অফিসে গিয়ে পরিষেবা গ্রাহকদের সঙ্গে কথা বলেন।

ভারতে গ্রাহকের ইউপিআই আইডি ব্যবহার করে কাতারের ডাকঘর থেকে এই প্রণালীতে টাকা পাঠানো যাচ্ছে। তবে, এক্ষেত্রে ভারতে থাকা গ্রাহকের ইউপিআই অ্যাপ মারফৎ বিদেশ থেকে অর্থ গ্রহণ সম্পর্কিত অপশন চালু থাকতে হবে। একবারে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পাঠানো যাবে এই ব্যবস্থাপনার আওতায়।
কাতারে বিপুল সংখ্যক ভারতীয় বাস করেন, তাঁরা বিশেষভাবে উপকৃত হবেন এই পরিষেবার সুবাদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *