শুভাবরি ওয়েব ডেস্ক ,২৯ অগাস্ট, কলকাতা:
অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বিক্রির বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বেহালা থানার পুলিশ ২৬ তারিখ রাত প্রায় সাড়ে দশটায় নালাপুকুর রোডে একটি অভিযান চালায়।

এই অভিযানে রবি বারিককে গ্রেপ্তার করা হয়। সূত্রমতে জানা যায়, তার কাছ থেকে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং দুটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলো রাখার কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়।

এ প্রসঙ্গে, অস্ত্র আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযুক্তকে ৩১ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।