কলকাতা; ৩১ আগস্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্য জুড়ে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এই সপ্তাহে বিশেষ ভাবে উপভোক্তা সচেতনতার প্রসার এবং মামলা-পূর্ববর্তী-মধ্যস্ততার মাধ্যমে উপভোক্তার অভিযোগ প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সময় সমগ্র দক্ষিণ চব্বিশ পরগণা জেলা জুড়ে অসাধু বাণিজ্য রোধ করতে এবং ক্রেতাসাধারণকে সচেতন করে তুলতে সহ অধিকর্তার করণ, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, দক্ষিণ চব্বিশ পরগণা আঞ্চলিক কার্যালয় বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে।
সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসকের দপ্তর এর সামনে থেকে উপভোক্তা বিষয়ক দপ্তরের একটি ট্যাবলো উদ্বোধন করা হয়। মূল উদ্দেশ্য জনসচেতনতা তৈরি করা।
ট্যাবলো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদ নীলাঞ্জন পাল, জেলার উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিক রাজ কুমার দাস এবং ভারপ্রাপ্ত জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী সহ বিভাগীয় অন্যান্য আধিকারিক গণ।
